Kulgam Encounter | কাশ্মীরে জঙ্গিদমন অভিযান, কুলগামে লস্কর কম্যান্ডার-সহ নিকেশ ২ জঙ্গি

Kulgam Encounter
Kulgam Encounter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কুলগামে CRPF ক্যাম্পে হামলার পাঁচ দিনের মধ্যেই বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। অভিযানে খতম লস্কর-ই-তৈবার স্থানীয় কম্যান্ডার লতিফ ভাট-সহ দুই জঙ্গি। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, নিহত দুই জঙ্গিই CRPF ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত ছিল। একাধিক নাশকতার মাস্টারমাইন্ড লতিফের মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল নিরাপত্তাবাহিনী। এবার কুলগামেই এনকাউন্টারে তার মৃত্যু হল।

নিরাপত্তা সংস্থাগুলির দাবি, দক্ষিণ কাশ্মীরে এর আগেও একাধিক হামলার নেপথ্যে ছিল এই লস্কর কম্যান্ডার লতিফ ভাট। গত জুলাইয়ে অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন এক পুলিশকর্মীকে হত্যা এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গেও লতিফের যোগ থাকার অভিযোগ উঠেছিল। যদিও ওই হামলাগুলির দায় পরে লস্করের ছায়া সংগঠন হিসেবে পরিচিত দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF) স্বীকার করেছিল।

বুধবার, ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে আখরান এলাকায় CRPF-এর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় মোটরবাইকে আসা সশস্ত্র তিন জঙ্গি। AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এই ঘটনায় CRPF-এর তিন জওয়ান রাকেশ দাস, শান্তনু চন্দ্র ও সোমবীর সিং আহত হন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…