Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

6 months ago

Eid ul-Fitr 2026: দেশজুড়ে পালিত খুশির ঈদ, উৎসবে শামিল ছোট থেকে বড় সবাই

Eid al-Fitr Celebrations Across India
Eid al-Fitr Celebrations Across India

 

নয়াদিল্লি, ২১ মার্চ : প্রায় এক মাসব্যাপী রমজানের উপবাসের পর শনিবার খুশির ঈদ। সমগ্র দেশজুড়ে ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। সকালে নামাজ পাঠের পর, একে-অপরকে আলিঙ্গন, ঈদের দিন সকালে গোটা দেশেই এই ছবি ধরা পড়েছে। ছোট থেকে বড়, সবাই ঈদের উৎসবে শামিল হয়েছেন। ঈদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজিদে নামাজ পাঠ করেন বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। নামাজ পাঠের পর একে-অপরকে আলিঙ্গন করেন। মুম্বইয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাহিম মসজিদে 'নামাজ' আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এছাড়াও মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। একমাস সংযমে রমজান উপবাসের পর খুশির ঈদে মেতে উঠেছেন দেশের ইসলামপন্থী মানুষেরা।

You might also like!