Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

6 months ago

Cute Viral Clip: ইউভানের সাইকেল স্টান্ট আর ইয়ালিনির আদর— নির্বাচনী প্রচারের মাঝেই ভাইরাল রাজের পারিবারিক ঝলক

Raj Chakraborty family
Raj Chakraborty family

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাবা-মেয়ের সম্পর্কের কোমলতা যেন নতুন করে ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। সম্প্রতি শেয়ার করেছেন এমনই এক হৃদয়ছোঁয়া মুহূর্ত, যেখানে ছোট্ট মেয়ে ইয়ালিনি চক্রবর্তী বাবার যত্ন নিতে ব্যস্ত। ভিডিয়োতে দেখা যায়, চুপচাপ বসে রয়েছেন রাজ, আর বাবার পায়ে ব্যথা শুনে নিজেই ক্রিম নিয়ে মালিশ করছে ইয়ালিনি। ছোট্ট হাতের স্পর্শে বাবার কষ্ট লাঘব করার এই চেষ্টা মুহূর্তেই মন জয় করেছে নেটিজেনদের। বাবার প্রতি সন্তানের এই যত্ন যেন এক নিখাদ ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে। 

এখানেই শেষ নয়, আরও একটি ভিডিওতে ধরা পড়েছে ছেলে ইউভান চক্রবর্তী-র দুষ্টুমি। বাড়ির বাগানে সাইকেল চালাতে ব্যস্ত ইউভান— কখনও এক হাতে, কখনও আবার হাত ছেড়েই চালাচ্ছে সাইকেল। তার এই আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে মুগ্ধ সকলে। এমনকি মাঝেমধ্যে মাছ ধরার ইচ্ছেতেও পুকুরপাড়ে ছিপ নিয়ে বসে পড়ছে সে। 


এই দুই মিষ্টি মুহূর্ত শেয়ার করে রাজ লিখেছেন, ‘মিসিং ইউ মাই বেবি’। স্পষ্টই বোঝা যাচ্ছে, এই মুহূর্তে ভোটের জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হচ্ছে রাজকে, তাই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি জানাচ্ছেন তিনি এই মুহূর্তে ছেলেমেয়েদের কথাটা মিস করছেন। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়ছেন রাজ। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সন্তানের প্রতি টান যে কতটা গভীর, এই পোস্ট তারই প্রমাণ। 


You might also like!