
ওয়ালিভ (মহারাষ্ট্র), ২৫ ডিসেম্বর : রবিবার মহারাষ্ট্রের ভাসাইতে একটি আদালত টিভি তারকা তুনিশা শর্মার অস্বাভাবিক মৃত্যু মামলায় অভিনেতা শিজান খানকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
শিজান খানের আইনজীবী আদালতকে জানায়, পুলিশের কাছে এখনও কোনও প্রমাণ নেই। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরও তদন্ত করা বাকি আছে। ওয়ালিভ পুলিশ অভিযুক্ত শিজান খানকে ভাসাই আদালতে হাজির করে।ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের পর শিজানকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, শনিবার একটি টিভি অনুষ্ঠানের সেটে তুনিশা শর্মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চা বিরতির সময় তিনি দৃশ্যত নিজেকে একটি বাথরুমে আটকে রেখেছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
