Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Shreya Fee Goes Viral: শ্রেয়া ঘোষালের পারিশ্রমিক নিয়ে তোলপাড়! ১.৬ কোটির ইনভয়েস ভাইরাল হতেই শুরু বিতর্ক

Shreya Ghoshal's alleged fee sparks pay debate
Shreya Ghoshal's alleged fee sparks pay debate

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুরের জাদুতে গোটা দেশকে মুগ্ধ করা গায়িকা শ্রেয়া ঘোষাল আবারও শিরোনামে। তবে এবার তাঁর গান নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তাঁর লাইভ পারফরম্যান্সের পারিশ্রমিক। সম্প্রতি তেলেঙ্গানার গদ্দর ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার পর সোশ্যাল মিডিয়ায় একটি ইনভয়েসের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—শ্রেয়ার পারিশ্রমিক নাকি ১.৬ কোটি টাকা।

যদিও এই স্ক্রিনশটের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও তা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় মাপের শিল্পীর পারিশ্রমিক কি সত্যিই এতটাই? আবার অনেকে মনে করছেন, তাঁর প্রতিভা ও জনপ্রিয়তার তুলনায় এই অঙ্ক আরও বেশি হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় একাধিক অনুরাগী এই প্রসঙ্গে মতামত জানিয়েছেন। কারও বক্তব্য, দীর্ঘ কেরিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়া শ্রেয়া আরও বেশি সম্মানজনক পারিশ্রমিকের দাবিদার। আবার কেউ কেউ দাবি করেছেন, শিল্পীদের প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক অনেক সময়ই ঠিকভাবে দেওয়া হয় না। মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ওই অঙ্কটি শুধুমাত্র শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স ফি। এর সঙ্গে মঞ্চসজ্জা, ব্যান্ড বা অন্যান্য খরচ যুক্ত নয়। তবুও এই অঙ্ক নিয়েই বিতর্ক থামছে না। 


উল্লেখযোগ্য, বাংলা, হিন্দি, তেলুগুসহ একাধিক ভাষায় গান গেয়ে শ্রেয়া ঘোষাল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের অন্যতম সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে। সিনেমা হোক বা লাইভ কনসার্ট—প্রতিটি ক্ষেত্রেই তাঁর পারফরম্যান্স দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সব মিলিয়ে, ভাইরাল ইনভয়েস ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সত্যিই কি ১.৬ কোটি টাকাই তাঁর পারিশ্রমিক, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও তথ্য—তা স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীমহল।

  


You might also like!