Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

2 years ago

'The Family Man' Movie: শেষ হচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান’

'The Family Man'
'The Family Man'

 

কলকাতা, ২৫ আগস্ট : রাজ ও ডিকের আলোচিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় মৌসুমের অপেক্ষায় দর্শকেরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিংও। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘শ্রীকান্ত তিওয়ারি’ হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মনোজ বাজপেয়ী। এর মধ্যেই জানা গেল, আলোচিত সিরিজটি শেষ হচ্ছে। চতুর্থ মৌসুমে শেষ হচ্ছে শ্রীকান্ত তিওয়ারির যাত্রা। 

জানা গেছে, সিরিজটির তৃতীয় মৌসুমের শুটিং প্রায় শেষের দিকে। আরও জানা যায়, নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে সিরিজের তৃতীয় সিজনের শেষ অংশে রাখছেন চতুর্থ সিজনের কিছু ঝলকও।চতুর্থ সিজনের ঝলক দেখিয়েই নাকি তৃতীয় সিজন শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে চতুর্থ মৌসুমেই যে ‘দ্য ফ্যামিলি ম্যান’ শেষ হচ্ছে, সেটা নিশ্চিত নন। তৃতীয় মৌসুমের জনপ্রিয়তা দেখে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা।২০১৯ সালে অ্যামাজন প্রাইমে এই সিরিজের প্রথম সিজন মুক্তি পেয়েছিল। মনোজ বাজপেয়ী ছাড়া এ সিরিজে রয়েছেন প্রিয়মনি।তাঁকে মনোজ বাজপেয়ীর স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল। তা ছাড়া শারীব হাশমিকে মনোজ বাজপেয়ীর ঘনিষ্ঠ সহযোগী ‘জেকে’র ভূমিকায় দেখা গিয়েছিল। তৃতীয় সিজনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সামান্থা রুথ প্রভু। তৃতীয় সিজনে প্রিয়মনি ও শারীব হাশমিকে আবারও দেখা যাবে।

তৃতীয় মৌসুম সম্পর্কে শারীব হাশমি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চেন্নাইয়ে দ্বিতীয় মৌসুম যেভাবে করা হয়েছিল, এই সিজনটিও ভারতের অন্য একটি অংশকে তুলে ধরবে। তিনি বলেন, ‘আমাদের বেশির ভাগ শুট হয়েছে আউটডোরে। দর্শকদের জন্য এ মৌসুমেও একাধিক চমক রয়েছে। আমরা ডিসেম্বরের মধ্যে শুটিং শেষ করতে পারব।’


You might also like!