Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Power Couple Goals: নীরবতাতেই জবাব! রণবীরের সাফল্যে পাশে দীপিকা, নৈশভোজের ছবিতেই উত্তর দিলেন সমালোচকদের

The couple smiled and posed with Benne's staff
The couple smiled and posed with Benne's staff

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর রেকর্ড ভাঙা সাফল্যে এখন সরগরম বলিউড। পয়লা সপ্তাহেই হাজার কোটির গণ্ডি পেরিয়ে রণবীর সিংয়ের কেরিয়ারে নতুন জোয়ার এনেছে এই ছবি। তবে এই সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় অন্য বিতর্ক—স্বামীর এমন সাফল্যে কেন নীরব দীপিকা পাড়ুকোন? প্রিমিয়ার হোক বা প্রথম সপ্তাহের বক্স অফিস ঝড়—কোথাও দীপিকার প্রকাশ্য প্রতিক্রিয়া না থাকায় নেটদুনিয়ায় শুরু হয়েছিল জল্পনা। কেউ প্রশ্ন তুলেছিলেন, ব্যক্তিগত জীবনের আনন্দে কি দূরত্ব তৈরি হয়েছে? আবার কেউ কটাক্ষ করে বলেছিলেন, অন্য ইস্যুতে সরব হলেও স্বামীর ছবির সাফল্যে নীরব কেন ‘মস্তানি’! 

তবে সব জল্পনার জবাব এলো একেবারে অন্যভাবে। কোনও পোস্ট নয়, কোনও বিবৃতি নয়—বরং ব্যক্তিগত মুহূর্তেই স্পষ্ট হল বাস্তব ছবি। মুম্বইয়ের জনপ্রিয় এক রেস্তরাঁয় রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং রণবীরের বাবা জগজিৎ সিং ভাবনানিকে একসঙ্গে দেখা গেল নৈশভোজে। রেস্তরাঁ কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে হাসিমুখে ধরা পড়েছেন তিনজনই। বিশেষ করে দীপিকার উপস্থিতি ও স্বচ্ছন্দ ভঙ্গিমাই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এই ছবি সামনে আসতেই নেটপাড়ার সুর বদলাতে শুরু করে। ভক্তদের একাংশের মতে, “সোশ্যাল মিডিয়ায় কিছু না বললেই যে সম্পর্কের ফাটল, এমন ভাবা ঠিক নয়। বাস্তবে দীপিকা সবসময় রণবীরের পাশেই আছেন।”


উল্লেখযোগ্যভাবে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ইতিমধ্যেই বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে। এমনকি দীপিকারই ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ ও ‘কল্কি’-র আয়কেও ছাপিয়ে গিয়েছে এই সিনেমা। তবে এই প্রতিযোগিতার বাইরে ব্যক্তিগত জীবনে যে কোনও টানাপোড়েন নেই, তা যেন আরও একবার স্পষ্ট করলেন এই তারকা দম্পতি। সব মিলিয়ে, কথা না বলেও যে অনেক কিছু বলা যায়—সেটাই আবার প্রমাণ করলেন দীপিকা পাড়ুকোন।  

You might also like!