Breaking News

 

Entertainment

3 years ago

Sourav Banerjee : সাইবার প্রতারণার ফাঁদে তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়

Sourav Banerjee
Sourav Banerjee

 

কলকাতা, ৮ মার্চ : সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। লালবাজারে সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন সৌরভ। সাইবার প্রতারণার ফাঁদে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় সাইবার প্রতারণার ফাঁদে প্রায়ই পড়েন সাধারণ মানুষ। এবার সেই ফাঁদে পড়লেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ও।

বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ তোলেন তিনি। ভুয়ো ঋণ নেওয়া হয়েছে বলে হুমকি দিতে থাকে প্রতারকরা। ঋণ শোধ করতে না চাইলে 'নোংরা ছবি' পরিচিতদের পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এই নিয়ে একটি পোস্ট করে পরিচিতদের সাবধানও করেছেন অভিনেতা।

ফেসবুকে বুধবার একটি পোস্ট করে সৌরভ নিজের সমস্ত অভিযোগ জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'দিন দুই আগে থেকে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ কল আসছে। নম্বরগুলো কোনওটাই ভারতের নয়। আর এগুলো শুনেছি কম্পিউটার-নিয়ন্ত্রিত নম্বর। ওই নম্বরে নাকি আমি ফোন করলে পাব না, এবং হোয়াটসঅ্যাপ কলই শুধু করা যায়। সেই ফোন আমি ধরিনি। তখন বার্তা পাঠাতে থাকে যে আমার নাকি সাড়ে তিন হাজার টাকার একটা ঋণ নেওয়া আছে। যেটা শুনে আমার একটু হাসিই পেল। সেই টাকা না দিলে আপনাকে কী করা হবে সেটা বুঝতেই পারবেন।' তবে এখানেই শেষ নয়। অভিনেতার কথায়, 'আমার ভয়টা লাগল যখন দেখলাম গুগলে আমার গোটা যোগাযোগের যে তালিকা আছে, সেটা ওরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাল। সেটা কী করে সম্ভব হল আমি বুঝতেই পারছি না। তখন আমি একটু ভয় পাই। এটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।'


You might also like!