Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

Entertainment

1 year ago

Tanushree Dutta :‘অচেনা পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে পারব না’, মুখ খুললেন তনুশ্রী

Tanushree Dutta
Tanushree Dutta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুই মাস আগে ভিডিও পোস্ট করে শিরোনামে আসা অভিনেত্রী তনুশ্রী দত্ত এবার দাবি করেছেন যে গত ১১ বছর ধরে তাকে 'বিগ বস'-এ অংশ নেওয়ার জন্য ডাকা হচ্ছে। তবে তিনি মনে করেন, ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো 'সস্তা' তিনি নন, তাই প্রতিবারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।‘চকোলেট’ অভিনেত্রীর কথায়, এই বছর ‘বিগ বস্‌’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁকে ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, সেই অনুষ্ঠানে যোগ দিতে কোনও দিনই রাজি ছিলেন না তিনি। কারণ রিয়্যালিটি শোয়ের নামে ‘অচেনা পুরুষের সঙ্গে একই বিছানায় শোয়ার মতো সস্তা’ কাজ করতে পারবেন না তনুশ্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যিই আপনার মনে হয় ওই রকম একটা অনুষ্ঠানে আমি যাব? ও রকম একটা জায়গায় থাকতেই পারব না, আমি নিজের পরিবারের সঙ্গেও থাকি না। কোনও দিনই আমি ‘বিগ বস‌্‌’-এ আগ্রহী ছিলাম না, ভবিষ্যতেও হব না। ওরা আমাকে ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল অংশ নেওয়ার জন্য। আরও এক জন বলিউড তারকা আছেন যাঁকে একই পরিমাণ টাকার প্রস্তাব দেওয়া হয়।”

অভিনেত্রীর দাবি, ওই অনুষ্ঠানের সাজগোজপরিকল্পকের থেকেও ফোন পেয়েছিলেন। তিনি অভিনেত্রীর ডায়েটের খেয়াল রাখবেন বলেও কথা দেন, জানান তনুশ্রী। “আমি বলি, আমাকে যদি চাঁদের টুকরোও দেওয়া হয়, তাও আমি যাব না,” সপাট জবাব অভিনেত্রীর। নিজের ব্যক্তি স্বাধীনতার প্রসঙ্গ তুলে তনুশ্রীর বক্তব্য, “ছেলেমেয়ে সব একটাই বড় ঘরে ঘুমোচ্ছে, ওখানেই ঝগড়া করছে— আমি পারব না। আমার ডায়েট নিয়ে আমি খুব খুঁতখুঁতে। আমাকে দেখে কি মনে হয় রিয়্যালিটি শো-এর নামে যে কোনও পুরুষের সঙ্গে এক বিছানায় শোয়ার মতো মেয়ে আমি? অত সস্তা নই। আমার ব্যক্তি স্বাধীনতা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি জানি, আমাকে যদি শান্তিতে কাজ করতে দেয় ওরা, তা হলে ওর থেকে অনেক বেশি টাকা এমনিই রোজগার করতে পারব।” আপাতত ‘বিগ বস্‌ ১৯’ চলছে। সঞ্চালনায় এ বারেও সলমন খান। ওটিটি-র পাশাপাশি টেলিভিশনেও দেখা যাচ্ছে এই অনুষ্ঠান।


You might also like!