Entertainment

3 years ago

Suresh Jindal : প্রয়াত বর্ষীয়ান পরিচালক সুরেশ জিন্দল, দীর্ঘ অসুস্থতায় ছিলেন শয্যাশায়ী

Suresh Jindal
Suresh Jindal

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : প্রয়াত হয়েছেন বর্ষীয়ান পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন সুরেশ। নতুন দিল্লির এক হাসপাতালে গত এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলেছে তাঁর। তবু শেষ রক্ষা হয়নি। একে একে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে পরিচালকের। পরিচালকের জীবনাবসানের সময় সম্পর্কে জানা যায়নি।

‘রজনীগন্ধা’ (১৯৭৪), ‘কথা’ (১৯৮২) এবং সত্যজিৎ রায়ের ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’র (১৯৭৭) মতো ছবির প্রযোজক ছিলেন তিনি। সত্যজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছিলেন, যার নাম ‘মাই অ্যাডভেঞ্চার্স উইথ সত্যজিৎ রায়: মেকিং অফ শতরঞ্জ কে খিলাড়ি’। সত্যজিতের মতো বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করাই ছিল সুরেশের জীবনের গুরুত্বপূর্ণ সুখস্মৃতি। সেই অভিজ্ঞতা তাঁর জীবন বদলে দিয়েছিল বলে জানান নিজেই।

You might also like!