
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের পরিচিত মুখ শমিতা শেট্টি। অভিনেত্রী ছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে, পেশায় একজন মডেল এবং ইন্টেরিয়র ডিজাইনারও তিনি। শিল্পা শেট্টির বোন তিনি। সম্প্রতি নেট দুনিয়া কাপাচ্ছে তার কয়েকটি ছবি। সবুজ পোশাকে হট লুকে এই ছবিগুলি নজর কেড়েছে নেটিজেনদের ৷
আদিত্য চোপড়া পরিচালনায় যশরাজ ফিল্মসের 'মহব্বতে' ছবিতে বলিউডে প্রথম অভিনয় করেন শমিতা। প্রথম ছবিতেই পুরস্কার জিতে নেন তিনি। মেরে ইয়ার কি শাদি হ্যায়', 'সাথিয়া' জহের', 'বেওয়াফা', 'ক্যাশ', 'ফরেব' ও আরও বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
জানা যায়, ছোটবেলা থেকেই নিজের লুক নিয়ে ভীষণ সচেতন শমিতা । দিদি শিল্পার মতো শরীরের ফিটনেস নিয়েও সচেতন অভিনেত্রী। কাজের ব্যস্ততার মাঝেও সপ্তাহে অন্তত ৪ বার ওয়ার্ক আউট করেন তিনি। নিজেকে ফিট রাখতে ত্যাগ করেছেন অনেক পছন্দের খাবার। বর্তমানে রুপোলী পর্দায় তাকে দেখা না গেলেও তিনি ব্যস্ত রয়েছেন তার কাজে।
