
কলকাতা, ৪ মে : বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ব্যোমকেশ রুপে হাজির হতে চলেছেন দেব । কিন্তু অভিনেতার সত্যবতী কে হবে সেই তৈরি প্রশ্ন ছিল সকলের মনেই । অবশেষে সেই প্রশ্নের অবসান ঘটিয়ে প্রকাশ্যে সত্যবতী । ''ব্যোমকেশ'' দেবের বিপরীতে ''সত্যবতী'' রুক্মিণী ।
প্রতীক্ষা শেষে পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে এবার ব্যোমকেশ রূপে দেখা যেতে চলেছে টলিউড তারকা দেবকে । কিন্তু কে হচ্ছেন সত্যবতী সেই নিয়ে ছিল জল্পনা। অবশেষে জানা গেল ''রিয়েল লাইফ'' জুটি দেব ও রুক্মিণীক মৈত্র ফের একবার পর্দায় ।
এবার ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে দেব ও রুক্মিণী ।বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে ''ব্যোমকেশ ও দুর্গ রহস্য'' সেখানেই ব্যোমকেশের চরিত্রে দেব। সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেও সেই খবর জানিয়েছেন । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ''দুর্গ রহস্য'' অবলম্বনে এগোবে ছবির গল্প ।
