Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

6 months ago

Salman’s Sweet Night: মধ্যরাতে সঙ্গী ‘সুখ’-এর সঙ্গে সলমনের বিশেষ মুহূর্ত, ব্যস্ততার মাঝেও আবেগঘন পোস্ট ভাইজানের

Salman Khan Drops Adorable Clicks With His Pet Dog
Salman Khan Drops Adorable Clicks With His Pet Dog

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাত তখন প্রায় তিনটে পঞ্চান্ন। শহর ঘুমিয়ে, কিন্তু জেগে আছেন সলমন খান। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি। তবে একা নন—সঙ্গে ছিল তাঁর অত্যন্ত প্রিয় সঙ্গী, পোষ্য ‘সুখ’। সেই নিরিবিলি রাতের মুহূর্তটাই নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ভাইজান।

ব্যস্ত কাজের ফাঁকে এমন ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে ভালোবাসেন সলমন। বর্তমানে তিনি তাঁর নতুন ছবি ‘মাতৃভূমি’-র শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। শুটিং চলাকালীন অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে ছবির চিত্রনাট্যে পরিবর্তন আনা হচ্ছে, যার ফলে দিন-রাত পরিশ্রম করছেন তিনি। তার মধ্যেই একটু সময় পেয়ে পোষ্যের সঙ্গে খেলায় মেতে উঠলেন অভিনেতা।


কয়েক মাস আগেই ‘সুখ’-এর সঙ্গে পরিচয় করিয়েছিলেন সলমন। নীল ডেনিম ও সাদা শার্টে তোলা সেই ছবিতে তিনি লিখেছেন,  ‘তিনটে বেজে পঞ্চান্ন মিনিট, আমার সুখ’। ছবিতে তাঁর হাসিমুখই বলে দিচ্ছে, পোষ্যের সঙ্গে কাটানো এই সময় তাঁর কাছে কতটা মূল্যবান। অন্যদিকে, এই পোস্ট ঘিরে মজার প্রতিক্রিয়াও এসেছে নেটিজেনদের তরফে। কেউ লিখেছেন, “ভাইয়ের রাতে ঘুম আসে না!”  সতীর্থ-অভিনেত্রী টিনা দত্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘কী মিষ্টি পোষ্য’। ভাইজানের মধ্যরাতের ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন নেহা মালিক। প্রসঙ্গত, ‘মাতৃভূমি’ মুক্তির আগেই আরও এক নতুন ছবির ঘোষণা করে ফেলেছেন সলমন। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। 

সবচেয়ে বড় খবর, ২০২৭ সালের ইদে ফের অ্যাকশন অবতারে বড়পর্দায় ফিরতে চলেছেন সলমন। পরিচালক ভামশি পেডপাল্লি এবং প্রযোজক দিল রাজু-র সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন মারকাটারি অ্যাকশন মুভিতেই অভিনয় করবেন সলমন। আপাতত  ‘এসভিসি৬৩’  নামেই পরিচিত এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

You might also like!