Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Kim Ji Woon and Kim Soo Hyeon :‘কুইন অব টিয়ারস’ জুটির প্রেমের গুঞ্জন

Kim Ji Woon and Kim Soo Hyeon in the scene of 'Queen of Tears'
Kim Ji Woon and Kim Soo Hyeon in the scene of 'Queen of Tears'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলোচিত কে ড্রামা ‘কুইন অব টিয়ারস’-এর জুটি অভিনেতা কিম সু হিয়োন ও অভিনেত্রী কিম জি উনের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।পর্দায় দুজনের রসায়ন উপভোগ করেছেন দর্শকেরা; এবার বাস্তবেও তাঁরা প্রেমে জড়িয়েছেন বলে খবর দিয়েছে জেটিবিসিসহ বেশ কয়েকটি কোরীয় সংবাদমাধ্যম।

তবে বিষয়টি নিয়ে দুজনই মুখে কুলুপ এঁটেছেন; কারও তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া যায়নি।এক প্রতিবেদনে কোরিয়া টাইমস লিখেছে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে কিম সু হিয়োন এশিয়ার ট্যুরের চারটি ছবি পোস্ট করার পর গুঞ্জনটা ডালপালা মেলেছে। এর মধ্যে একটি ছবিতে মুঠোফোন হাতে সেলফি তুলতে দেখা গেছে তাঁকে।

কিম জি উনেরও একই ভঙ্গিতে তোলা একটি ছবি রয়েছে; দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাভস্টগ্রাম’ বলে দাবি করছেন দর্শকেরা। লাভস্টগ্রাম মানে হলো যুগলরা ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বিস্তর চর্চার মধ্যে তিনটি ছবি মুছে ফেলেছেন কিম সু হিয়োন।

‘কুইন অব টিয়ারস’-এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন কিম সু হিয়োন ও কিম জি উন। এর আগে এই আরেক অভিনেত্রী কিম সে রনের সঙ্গে কিম সু হিয়োনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে তাঁর এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছিল, সেটির কোনো সত্যতা ছিল না।

You might also like!