Breaking News

 

Entertainment

3 years ago

Narendra Modi : নাট্টু নাট্টুর অস্কার জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৩ মার্চ : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। এবারে অস্কারে ছিল ভারতীয়দের জন্যে ছিল একাধিক গর্বের মুহূর্ত। বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’- সিনেমার নাট্টু নাট্টু’র গান। আর এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে অস্কার জয়ের উদযাপন। টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই টুইটেই প্রকাশ পেয়েছে তাঁর আন্তরিক আবেগ।

২০২৩এ, ৯৫ তম অস্কার মঞ্চে সবাইকে পিছনে ফেলে ‘বেস্ট অরিজিনাল সং’ হিসেবে বিশ্বে নিজের পরিচিতি আদায় করে নিল এম এম কিরাবাণীর তৈরি ‘নাট্টু নাট্টু’ গানটি। আর সেই ব্যতিক্রমী ঘটনাকেই উদযাপন করেছেন মোদী।

প্রধানমন্ত্রীর টুইট, ”ব্যতিক্রম! ‘নাট্টু নাট্টু’ গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটা গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় সম্মাণীয় পুরস্কার জেতার জন্য।”


You might also like!