Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

5 months ago

Vivek Agnihotri statement: মমতার পরাজয়ের পর ক্ষোভের বিস্ফোরণ, বাংলার ‘ব্যান কালচার’ নিয়ে সরব বিবেক অগ্নিহোত্রী

Vivek Agnihotri Reacts To Mamata Banerjee's Loss In WB Elections
Vivek Agnihotri Reacts To Mamata Banerjee's Loss In WB Elections

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “সময় সব ঠিক করে দেয়”—এই বহুল প্রচলিত প্রবাদ যেন বাস্তবের রূপ পেল ৪ মে-র রাজনৈতিক পালাবদলের পর। দীর্ঘ ১৫ বছর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলাতেই নিজের পুরনো ক্ষোভ উগরে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে তাঁর একাধিক ছবি বাংলায় মুক্তি পেতে বাঁধার মুখে পড়েছিল এবং সেই অভিজ্ঞতা আজও তাজা। বিশেষ করে 'দ্য কাশ্মীর ফাইলস', দ্য বেঙ্গল ফাইলস'-কে ঘিরে রাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়েই ফের সরব হয়েছেন তিনি। অভিযোগ, এই ছবিগুলিকে ‘প্রোপাগান্ডা’ তকমা দিয়ে বারবার প্রদর্শনে বাধা দেওয়া হয়েছিল। এমনকি তাঁর দাবি, স্পেশাল স্ক্রিনিংয়ের সময় প্রশাসনিক হস্তক্ষেপ, হুমকি এবং শারীরিক হেনস্থার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ্রত্যাশিত পরাজয়ের পর সমাজমাধ্যমে এক ভিডিওবার্তায় নিজের প্রতিক্রিয়া জানান বিবেক। তিনি বলেন, ‘মন কি বাত’, ‘দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর আমাকে বাংলায় কার্যত নিষিদ্ধ করা হয়েছিল। ছবিটি সিনেমা হল থেকে তুলে নেওয়া হয়, এবং বলা হয়েছিল আমাকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। গত বছর দ্য বেঙ্গল ফাইলস সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়। আমাদের ট্রেলার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের ওপর হামলা চালানো হয়, শারীরিকভাবে আক্রমণ করা হয়। আমার বিরুদ্ধে দায়ের হয়েছিল ডজন ডজন এফআইআর। এমনকি রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নিতেও যেতে পারিনি।’ 


রাগের বর্হিপ্রকাশ ঘটিয়ে বিবেকের সংযোজন, ‘তবুও আমরা হাল ছাড়িনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি গোপনীয়তা বজায় রেখে দ্য বেঙ্গল ফাইলস বাংলার বিভিন্ন জায়গাযর মানুষের কাছে যথ বেশি সম্ভব পৌঁছে দেওয়া যায়। আমি খুশি যে আমরা হাল ছাড়িনি এবং আমাদের মতো করে লড়াই চালিয়ে গিয়েছি। আর অবশেষে এই অভূতপূর্ব জয়। বাংলার মানুষদের অভিনন্দন। এখন আপনারা নির্ভয়ে মাথা উঁচু করে চলতে পারবেন।’ একই সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবি ‘অপারেশন সিঁদুর’-র ঘোষণা করেছেন তিনি, যা আবারও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে। রাজনীতি ও সিনেমার এই সংঘাত নতুন নয়, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তা আরও একবার সামনে এল। পালাবদলের এই সময়ে বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

You might also like!