Entertainment

3 years ago

Nusrat Jahan : আধ্যাত্মিক গুরু গৌর গোপাল দাসের বাণী শুনে মুগ্ধ নুসরত

Nusrat Jahan with Guru Gour  Gopal Das
Nusrat Jahan with Guru Gour Gopal Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি ব্যতিক্রমী , আলাদা, প্রগতি শীল , তিনি নুসরত জাহান। জীবনে না না প্রতিকূলতা কে পেরিয়ে সমাজ কে নতুন পথে বাঁচার প্রেরনা জোগাচ্ছেন তিনি। তাঁর বিয়ে থেকে সন্তানের পিতৃপরিচয় সবেতেই সমাজের তীর্যক নজর ও বিরুপ মন্তব্যের সামনা করতে তাকে অনুপ্রেরনা দিয়েছে আধ্যাত্মিক গুরু গৌর গোপাল দাস। এ বার সাক্ষাৎ হল গৌর গোপাল দাসের সঙ্গে। 

নায়িকা সেই সাক্ষাতের প্রসন্নতার চিত্র ভাগ করেনিয়েছেন সমাজ মাধ্যমে। কপালে ছোট্ট টিপ, পরনে সালোয়ার কামিজ, মুখে আলতো হাসিতে মিশে রয়েছে তৃপ্তি। অভিনেত্রীকে আধ্যাত্মিক গুরুর সঙ্গে ফ্রেমবন্দি করেছেন যশ দাশগুপ্ত। গুরুর উদ্ধৃতি তুলে ক্যাপশনে নুসরত লেখেন, ‘‘কথা কম কাজ বেশি, সাহস সাহচর্যের মন্ত্র একটাই।’’ 

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ আর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। শোনা যাচ্ছে, মুম্বইয়ের দিকে এই মুহূর্তে পাড়ি দিতে প্রস্তুত "যশরত" জুটি। উল্লেখ্য, যশকে খুব শীঘ্রই দেখা যাবে হিন্দি ছবি ‘ইয়ারিয়াঁ ২’-তে। 

You might also like!