Entertainment

3 years ago

Nora Fatehi : জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নোরা

Nora Fatehi files defamation suit against Jacqueline Fernandez
Nora Fatehi files defamation suit against Jacqueline Fernandez

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় মূল সন্দেহভাজন সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়ায় বলিউড স্টার জ্যাকলিন ও নোরা , দুজন কেই জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসাবে তাঁর কাছেও চলে আসে। এতেই ফেঁসে যান অভিনেত্রী। থানাপুলিশ চলতে থাকে প্রায় গোটা বছর। ইতিমধ্যে আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকলিনের এক বয়ান, যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নোরা ফতেহিও। শুধু শুধু একাই তাঁকে দোষারোপ করা হচ্ছে কেন? 

আই মন্তব্যে বেজায় চটেছেন নোরা, তাঁর বক্তব্য এটি সম্পূর্ণ মিথ্যা কথা। সুকেশের সঙ্গে তাঁর কোনও লেনদেন ছিল না। উপহারও নেননি। বরং সুকেশের স্ত্রী লেনা মারিয়া পলের সঙ্গেই আলাপ ছিল বলে জানান নোরা। তাঁর দাবি, অকারণে তাঁকে এই ‘পাঁকে’ জড়িয়ে হেনস্থা করতে চাইছেন জ্যাকলিন। 

জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে নোরা বলেন, “জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে কেরিয়ার নষ্ট করছে। সেটা অবশ্য ওর কাছের মানুষের জন্যই করছে। সুকেশ আর ও দু’জনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করে। একই অতীত। যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো কেন?”  

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকলিন। আইনজীবী জানান, এখনও পর্যন্ত ইডির তরফে সম্পূর্ণ চার্জশিট জ্যাকলিনের হাতে এসে পৌঁছয়নি। তাই বিচারপতি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানি পিছিয়ে দেন। 

You might also like!