Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Nita Ambani: সৌন্দর্য ধরে রাখতে এই সব্জিতেই ভরসা রাখেন নীতা আম্বানি! জানেন কোন সব্জি?

Nita Ambani
Nita Ambani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নীতা আম্বানি, পৃথিবীর ধনকুবের মুকেশ পত্নী তিনি। সোনা-হিরেতে মুড়ে থেকেন নীতা সবসময়। মেকআপ থেকে জল, সব কিছুতেই থাকে সোনার ছোঁয়া। বয়স ৬০-র গণ্ডি পেরোলেও নীতা আম্বানির চোখে মুখে এখনও তারুণ্যে ছাপ। অনেকেই বিশ্বাস করেন , বিদেশি প্রসাধনী নীতার রোজের রূপচর্চার সঙ্গী। সেই বিশ্বাস যে ভ্রান্ত, তা একেবারেই নয়। তবে প্রসাধনীই নীতার রূপের একমাত্র রহস্য নয়। নীতা রোজ সকালে চুমুক দেন এক বিশেষ পানীয়ে। অচেনা, বিদেশি কোনও ফল-সব্জি দিয়ে সেই পানীয় তৈরি হয় না। অতি পরিচিত বিটের রস-ই নীতার সৌন্দর্যের চাবিকাঠি।

কি গুন আছে বিটে?

বিশেষজ্ঞদের মতে, একাধিক গুনের অধিকারি হল বিট। ঝকঝকে ত্বক হোক কিংবা ছিপছিপে শরীর, দুইয়ের জন‍্যেই বিট খুব উপকারী। বিটে রয়েছে ফাইবার উপাদান, যা হজমশক্তি বৃদ্ধি করে। হজম ভাল হলে বয়স ধরে রাখা খুবই সহজ। বিটে রয়েছে অ‍্যান্টি-অক্সিড‍্যান্ট উপাদান, ত্বক ভিতর থেকে সতেজ রাখতে বিটের জুড়ি মেলা ভার। পাশাপাশি বিট অকাল-বার্ধক‍্য ঠেকাতেও বেশ শক্তিশালী। বিটের গুণে জেল্লাদার হয় ত্বক। শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতে পারে বিট। টক্সিন আসলে শরীর এবং ত্বকের জন‍্য অত‍্যন্ত ক্ষতিকর। বিট টক্সিনমুক্ত রাখতে সাহায‍্য করে।

You might also like!