
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুক্তি পেল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ট্রেলার। এই ট্রেলারে চমক রয়েছে দর্শকদের জন্য। এই ছবিতে পর্দায় কামব্যাক করছেন বলিউডের রানি। ট্রেলারে দেখা যাচ্ছে, আদলতে বিচারকের সামনে হাউ হাউ করে কাঁদছেন রানি মুখার্জি। বলছেন, ভাল খারাপ জানি না, আমি শুধু জানি আমি একজন মা! জানা গিয়েছে, এই ছবিতে একেবারে ঘরোয়া বাঙালি বউ ও মায়ের ভূমিকায় দেখা যাবে রানি মুখার্জিকে।
এই ছবিতে আরও একটি চমক রয়েছে দর্শকদের জন্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে রানির বিপরীতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে । এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করলেন অনির্বাণ।
জানা গিয়েছে,এই ছবির প্রেক্ষাপট নরওয়ে। পরিচালক অসীমা ছিব্বর। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে ত্রুটি হলে মায়ের থেকে সন্তানকে আলাদা করে দেয় নরওয়ে সরকার। সন্তানকে নিজের কাছে ফিরে পেতে এক মায়ের লড়াই দেখানো হবে এই ছবিতে। সত্য ঘটনা অবলম্বন করেই ছবিটি তৈরি। আগামী ১৭ মার্চ ছবিটি মুক্তির অপেক্ষায় দর্শকরা।
