Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Celeb Bold & Viral: বোল্ড লুকে ভাইরাল খুশি কাপুর, ফের প্লাস্টিক সার্জারি? জল্পনায় সরগরম নেটদুনিয়া

Khushi Kapoor wears a deep neckline outfit
Khushi Kapoor wears a deep neckline outfit

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তারকাদের গ্ল্যামার যতটা দর্শকদের আকর্ষণ করে, ততটাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় চর্চা ও সমালোচনা। সাম্প্রতিক সময়ে সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউডের তরুণ অভিনেত্রী খুশি কাপুর।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে উজ্জ্বল হলুদ রঙের একটি মিনি ড্রেসে গাড়ির ভিতর দেখা যায় তাঁকে। ডিপ নেকলাইনের সেই পোশাকে তাঁর বোল্ড উপস্থিতি নজর কাড়তেই নেটিজেনদের একাংশ শুরু করেন নানা মন্তব্য। বিশেষ করে তাঁর শারীরিক গঠন অর্থ্যাৎ উন্মুক্ত স্তনযুগল নিয়ে কটাক্ষ করে কেউ কেউ দাবি করেছেন, তিনি নাকি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন।


ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই প্যাপারাজ্জিদের সোশাল মিডিয়া পেজে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি খুশি। তবে এর আগেও নিজের লুক পরিবর্তন নিয়ে তিনি খোলামেলা ছিলেন। নাকের সার্জারি এবং লিপ ফিলার করার কথা নিজেই স্বীকার করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী-র কন্যা হিসেবে বরাবরই লাইমলাইটে থেকেছেন খুশি। প্লাস্টিক সার্জারি ও কসমেটিক এনহ্যান্সমেন্ট নিয়ে তাঁকে ঘিরে আলোচনা নতুন নয়। তবে সাম্প্রতিক এই ভিডিও সেই জল্পনাকে আবারও উস্কে দিল বলেই মনে করছেন একাংশ। 

নেটদুনিয়ায় কেউ লিখেছেন, “ইমপ্ল্যান্ট করিয়েছে”, আবার কেউ প্রশ্ন তুলেছেন, “এটা কি সার্জারির ফল?” যদিও এই সব মন্তব্যের মাঝেও নিজের অবস্থানে স্থির রয়েছেন অভিনেত্রী। এখন দেখার, এই বিতর্কে তিনি আদৌ মুখ খোলেন কিনা, নাকি নীরবতাই বজায় রাখেন।


You might also like!