Entertainment

3 years ago

Ushasie Chakraborty : বিদেশের মাটিতে হয়রানিতে ঊষশী! কী হল তারপর......

Ushasie Chakraborty
Ushasie Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিদেশের মাটিতে বহুক্ষেত্রেই ভারতীয় দের না না হয়রানির শিকার হতে হয় সেই তালিকায় এবার নাম জুড়ল ঊষশীর। সাম্প্রতিক অতীতে বিদেশে ঘুরতে গিয়ে এ রকম এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ঊষসী। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এসে ভাগ করে নিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। 

বিমানবন্দরে ঢোকার আগে চুলচেরা তল্লাশির মধ্যে দিয়ে যেতে হয় যাত্রীদের। বিদেশি যাত্রীদের ক্ষেত্রে সেই তল্লাশির নিয়মে রয়েছে আরও কড়াকড়ি। ঊষসী বলেন, “নেদারল্যান্ডস বিমানবন্দরে আমার ব্যাগ এবং দেহ তল্লাশির সময় আচমকাই ওঁরা বলেন আমার সঙ্গে সন্দেহজনক কিছু আছে। যা নাকি পরীক্ষার সময় ধরা পড়েছে। আমি তো অবাক। বলা সত্ত্বেও ওঁরা কেউ মানতে রাজি ছিলেন না। অগত্যা আমি আবার বললাম তল্লাশি করতে। কিছুই পাননি শেষ পর্যন্ত। যখন জানতে চাইলাম কেন এমনটা হল? তখন ওদের উত্তর ছিল তা হলে মেশিনেই কিছু সমস্যা হয়েছে।” 

এই প্রথম একক সফর করছিলেন ঊষশী, তাই উত্তেজনা ও ছিল তুঙ্গে। তার ভ্রমন অভিজ্ঞতার বিভিন্ন  মুহুর্ত তিনি ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে, তবে তার এই তিক্ত অভিজ্ঞতা কিছুটা হলেও সে আনন্দে ভাঁটা এনেছে যে তা বলাই বাহুল্য। 

You might also like!