Entertainment

3 years ago

Gauhar Khan : বর্ষশেষে খুশির খবর দিলেন জায়েদ-গওহর

Gauahar Khan
Gauahar Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে খুব চেনা নাম গওহর খান। ছোট পর্দা , মডেলিং , ওয়েবসিরিজ , মিউজিক ভিডিও সব ক্ষেত্রেই গওহরের অবাধ চরাচর, শুধু তাই নয় বিগবস সিজন-৭ এর বিজেতা ছিলেন তিনি। ২০২০ সালে সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে পেশায় নৃত্যপ্রশিক্ষক জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।  

কয়েকদিন আগে দু’বছরের বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন জায়েদ-গওহর, তবে এখানেই শেষ নয় এ বার মা হওয়ার খবর তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘‘মাসাল্লাহ, আপনাদের সকলের ভালবাসা, আর্শীবাদ কাঙ্ক্ষিত। এক থেকে দুই হয়েছিল যেদিন জায়েদর সঙ্গে গওহরের দেখা হয়। এ বার দুই থেকে তিন। সফর শুরু।’’ 

অতীতে বিভিন্ন সময় যখন গওহরের মা হওয়ার খবর রটেছে তখন অভিনেত্রী বলেছেন, ‘‘আমি মা হতে চাই, মা হওয়ার অপেক্ষায় রয়েছি।’’ অবশেষে সেই সময় এল গওহর-জায়েদের জীবনে। নিজের বয়সের তুলনায় সাত বছরের ছোট জায়েদকে বিয়ে করার সময় নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে তাঁকে।তবে জায়েদের সঙ্গে তাঁর রসায়ন বারবার নজর কেড়েছে নেটাগরিকদের।

 লক ডাউনের সময় দেখা তাঁদের। সেখান থেকে কথাবার্তা শুরু তারপর খুব বেশি দেরি না করেই নিকাহ সেরে ফেলেন গহওর-জায়েদ। এবার দুই থেকে তিন হওয়ার পালা। খুশির হাওয়া দরবার ও খান পরিবারে।

You might also like!