Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Celebrity Wedding: বিবাহবিচ্ছেদের ১২ বছর পর সুখের ঠিকানা, বিয়ের পিঁড়িতে জেনিফার উইনগেট!

Jennifer Winget is set to get married tomorrow
Jennifer Winget is set to get married tomorrow

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ ১২ বছর আগে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। তবে এবার সেই নীরবতার অবসান ঘটতে চলেছে বলেই জোর গুঞ্জন। টেলিপাড়ার কানাঘুষো, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। চর্চিত প্রেমিক, সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়ামের সঙ্গে নাকি আজই ব্রিটেনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার একান্ত পারিবারিক পরিবেশেই সম্পন্ন হবে এই বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। খ্রিস্টান রীতিতে বিয়ে হওয়ার কথা রয়েছে বলেও জানা গিয়েছে। বিশেষ দিনের জন্য সাদা ব্রাইডাল গাউন বেছে নিয়েছেন জেনিফার— এমন খবরও প্রকাশ্যে এসেছে। যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত নিজের সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, গত জুন মাসেই নাকি তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল বছরের শেষ দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের আগেই সম্পর্ককে নতুন পরিণতি দিতে চলেছেন এই যুগল। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, উইলিয়ামের সঙ্গে জেনিফারের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই এগোচ্ছিল। একসঙ্গে বিদেশ সফরের সময়ই নাকি উইলিয়াম বিয়ের প্রস্তাব দেন এবং তাতেই সম্মতি জানান অভিনেত্রী। এরপর থেকেই শুরু হয় বিয়ের প্রস্তুতি।


এদিকে, জেনিফারের বিয়ের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ে চলতি বছরের এপ্রিল মাসে। ইনস্টাগ্রামে একটি ওয়েডিং কোরিওগ্রাফির রিল শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘Need an intro lesson’। সেই পোস্ট ঘিরেই নেটপাড়ায় শুরু হয় জল্পনা। পরে ধীরে ধীরে বাগদান ও বিয়ের খবর সামনে আসতে থাকে। এমনও শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজাও আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন। যদিও জেনিফার বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে ভক্তদের নজর এখন ব্রিটেনের দিকেই— সত্যিই কি আজ নতুন জীবনের পথে হাঁটবেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী, নাকি সবটাই গুঞ্জন, তার উত্তর মিলবে খুব শিগগিরই। 


You might also like!