Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

Entertainment

3 years ago

Mahesh Babu : প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কৃষ্ণ, পিতৃহারা হারালেন মহেশ বাবু

father of mahesh babu passes away
father of mahesh babu passes away

 

হায়দরাবাদ, ১৫ নভেম্বর : দক্ষিণী চলচ্চিত্র জগতে অপূরণীয় শুন্যতার সৃষ্টি করে প্রয়াত হয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা ঘট্টমানেনি কৃষ্ণা। মঙ্গলবার হায়দরাবাদের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হায়দরাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের পক্ষ থেকে মঙ্গলবার সকালে প্রবীণ অভিনেতার মৃত্যুর দুঃসংবাদ জানানো হয়েছে।

সোমবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর বাবা ঘট্টমানেনি কৃষ্ণা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে। মঙ্গলবার সেখানেই জীবনাবসান হয়েছে তাঁর।

সময়টা ভালো যাচ্ছে না অভিনেতা মহেশ বাবুর। গত বছরের শেষ থেকে একে একে প্রিয়জনদের হারিয়ে ফেলছেন তিনি। প্রথমে গত বছরের শেষে তিনি হারালেন তাঁর মা-কে। চলতি বছরের শুরুতেই প্রয়াত হন তাঁর দাদা রমেশ বাবু। আর মঙ্গলবার পিতৃহারা হলেন দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু।

You might also like!