Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

2 years ago

Saif Ali Khan: কাচের গ্লাস ছুড়ে সইফকে হামলা অনুরাগীর প্রেমিকের! কেন জানেন?

Saif Ali Khan
Saif Ali Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সইফ আলি খান, বলিউডের এক অন্যতম অভিনেতা। তারকা পরিবারের সদস্য হওয়ায় তাঁর অনুরাগের সংখ্যা নেহাত কম নয়। তবে করিনা কাপুরের স্বামী বরাবরই প্রচারের আলোতে থেকে দূরেই থাকেন। কিন্তু প্রচারের আলো থেকে দূরে থাকলে কি হবে, খ্যাতির জন্য হামেশায় তাঁকে বিড়ম্বনার মুখে পড়তে হয়। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে এসে এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেতা।

অভিনেতা বলেন, ১৯৯৪ সালে দিল্লির এক পানশালার ঘটনা। দিল্লিতে নাকি সহজেই মানুষ কলহে জড়িয়ে পড়েন। আর সেই বার এক ভক্তের প্রেমিকের সঙ্গে নাকি হাতাহাতি হয়েছিল সইফের। সইফ জানান, সেই পানশালায় অনুরাগী ও তাঁর প্রেমিকের সঙ্গে দেখা হয়। অনুরাগীর সঙ্গে সইফকে সেই পানশালায় নাচতে হবে। এটাই ছিল অনুরাগীর প্রেমিকের অনুরোধ। কিন্তু সেই অনুরোধ রাখতে রাজি হননি সইফ। সঙ্গে সঙ্গে চটে যান অনুরাগীর প্রেমিক। হুমকি দেন, সইফের মুখ মেরে ক্ষতবিক্ষত করে দেবেন। প্রথমে এই হুমকিতে খুব একটা গুরুত্ব দেননি সইফ।তার পরে ওই ব্যক্তি আমার কপালে কাচের গ্লাস ছুড়ে মারেন। বিষয়টা খারাপ হাতাহাতির পর্যায় পৌঁছেছিল বলেই জানান সইফ।

You might also like!