Breaking News

 

Entertainment

3 years ago

Everest : কয়েক মিনিটের জন্য এভারেস্ট ঢেকে গেলো ঘন সাদা মেঘে

Everest
Everest

 

   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মহাজাগতিক বিস্ময় দৃশ্য ভাগ্যবনেরাই দেখতে পায়।আর তাদের জন্য আমরা ক্যামেরায় তা দেখতে পাই।এমনই এক মহাজাগতিক দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসলো। হঠাৎ ফুলে উঠল বিপুল মেঘ, নাকি সাদা রাক্ষস তুষার ঝড়! নিমেষে যা ঢেকে ফেলল পাহাড়ের বিপুল অংশকে। শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে ঝড়ে পড়ল হিমশীতল বরফ। ভয়ংকর সুন্দরের এই খেলা এভারেস্টে  শৃঙ্গের পূর্ব প্রাচীরে। কয়েকজন দুঃসাহসিক পর্বতারোহী সূত্রে এমনই আশ্চর্য ভিডিও ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে । এমন ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখে বিস্মিত নাগরিক মহল।

  এভারেস্টের এক পর্বত আরোহী পোষ্ট করলেন দারুন এই ছবি।   তৈরি হয় রঙধনূ। চোখের সামনে মহাজাগতিক দৃশ্য থেকে নদীতীরে থাকা পর্বতারোহী এবং পর্যটকরা উল্লাসে ফেটে পড়েন। সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে নারায়ণন লেখেন, “নেপালে প্রকৃতির অপূর্ব লীলা! এভারেস্টের পূর্ব প্রাচীরে। সৌভাগ্যক্রমে কয়েকজন পর্বতারোহী ভিডিওটি রেকর্ড করেন। শেষ পর্যন্ত নদীতে দেখা দিল একটি রামধনূ। যা আরও সুন্দর করল দৃশ্যকে।" এমন দৃশ্য খুবই কম দেখা যায়।

  ভাইরাল ভিডিও দেখে ৪ হাজার মানুষ মন্তব্য করেছেন। একই ব্যক্তি লেখেন, একবার ১৩ হাজার ফুট উচ্চতায় প্রায় একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল তাঁর। আরেক নেটিজেন জানান, মেঘের এই খেলা নভেম্বর-আগস্টের মধ্যে দুপুর বারোটার পর ঘটে থাকে। আচমকা পাহাড়ে তাপমাত্রা বাড়লে মেঘ ফুলে পাহাড় ঘিরে ধরে। দ্রাস, সিয়াচেনের মতো হিমবাহ অঞ্চলে কর্তব্যরত সেনা জওয়ানরা মাঝে মাঝেই এই দৃশ্যের সাক্ষী হন বলে দাবি তাঁর।

You might also like!