Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Bollywood Buzz: মঞ্চেই বাগ্‌দানের সুখবর! অনুরাগীদের সামনে প্রেমিককে পরিচয় করিয়ে আবেগে ভাসলেন জৈসমীন স্যান্ডল্‌স

Jasmine Sandlas announces enagement to Shekhar Chaudhary at Delhi concert
Jasmine Sandlas announces enagement to Shekhar Chaudhary at Delhi concert

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গান চলছিল, দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। সেই আবহেই জীবনের অন্যতম বড় সুখবর ভাগ করে নিলেন জনপ্রিয় গায়িকা জৈসমীন স্যান্ডল্‌স। দিল্লিতে ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকেই জানালেন, তিনি বাগ্‌দান সেরে ফেলেছেন। শুধু ঘোষণাই নয়, উপস্থিত হাজারো অনুরাগীর সামনে হবু স্বামী শেখর চৌধরীকেও পরিচয় করিয়ে দেন তিনি। অনুষ্ঠানের মাঝেই শেখরকে মঞ্চে ডাকেন জৈসমীন। এরপর নিজের হাতে থাকা এনগেজমেন্ট রিং দেখিয়ে জানান, “এই মানুষটিই আমার আঙুলে এই আংটি পরিয়েছে। এ-ই হল, আমার মনের মানুষ!” দর্শকাসন তখন চিৎকার, আনন্দ, উচ্ছ্বাসে ফেটে পড়ছে।

আবেগঘন মুহূর্তে জৈসমীন ছুটে গিয়ে শেখরকে আলিঙ্গন করেন। শেখরও তাঁকে কোলে তুলে নেন। এরপর দু'জনে একসঙ্গে নাচে মাতেন জৈসমীনের জনপ্রিয় গান ‘লাভান’-এর তালে। সেই বিশেষ মুহূর্তের একাধিক ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।  নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে জৈসমীনের বহু প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। আগামী দিনে মুম্বই, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়েও অনুষ্ঠিত হবে এই সঙ্গীত সফর।


প্রথম দিনের কনসার্টে জৈসমীন তাঁর একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন। ‘শরারত’, ‘যাইয়ে সজনা’, ‘ইয়ার না মিলে’, ‘তরস’ এবং ‘সিপ সিপ’-সহ একের পর এক গানে মাতিয়ে রাখেন দর্শকদের। তবে সবকিছুর মধ্যেও তাঁর বাগ্‌দানের ঘোষণাই হয়ে ওঠে সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত। 


You might also like!