
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিপাড়ায় জোর গুঞ্জন নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা। কিন্তু কার সাথে সম্পর্কে জড়ালেন তিনি? নাম তার আলেকজান্ডার অ্যালেক্স! তাঁর সঙ্গেই দিশাকে হাসিমুখে দেখা গিয়েছে দিশাকে। প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আলেকজান্ডার। দিশা তাঁর ঘনিষ্ঠ বন্ধু বলে জানান। বললেন, “২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর দিশা। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। একসঙ্গে কাজ করা থেকে শুরু করে খাওয়াদাওয়া, আড্ডা— একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।” আলেকজান্ডারের কথায়, দিশা তাঁর কাছে পরিবারের মতো।
প্রসঙ্গত, চলতি বছরই দীর্ঘ ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা। শোনা যায় এই বছর বিয়ে করতে চেয়েছিলেন দিশা পটানি। তার বদলে হয়ে যায় বিচ্ছেদ। প্রেমিক টাইগার শ্রফ নাকি রাজি ছিলেন না।বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে টাইগারকে।
এবার অভিনেত্রী ও নিজের নিজের জীবনের নতুন দিশা খুঁজে নিলেন আলেকজান্ডারের সাথে। নিজেদের সম্পর্ক নিয়ে তেমন করে কিছুই বলতে চান না সেলেবরা। এক্ষেত্রে ও মিতভাষী আলেকজান্ডার দিশা ও তার সম্পর্কে বলেন , “আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সব কিছু? এত চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভাল থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।”
