Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Secret Wedding Buzz: চুপিসারে বিয়ে করলেন করণ-তেজস্বী? সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা ‘তেজরান’-র ঘনিষ্ঠ মুহূর্ত ঘিরে

Karan Kundrra and Tejasswi Prakash
Karan Kundrra and Tejasswi Prakash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড-টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর—নাকি গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই ‘তেজরান’ জুটি! যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দু’জনের কেউই।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনুরাগীদের একাংশ ইতিমধ্যেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘করণ আর তেজস্বী কি বিয়ে করে ফেলেছে?’ অপর এক অনুরাগীর পরামর্শ, ‘সবকিছু স্থায়ী না হওয়া পর্যন্ত গোপনীয়তা বজায় রাখো। নতুন জীবনের জন্য অভিনন্দন।’ সমাজমাধ্যমে করণ-তেজস্বীর বিয়ে নিয়ে চর্চার মাঝে এক নেটনাগরিকের প্রশ্ন, ‘আমি কি কিছু মিস করেছি? সবাই কেন ওদের অভিনন্দন জানাচ্ছে?’


এই জল্পনার সূত্রপাত মূলত সম্প্রতি বিদেশ সফরে করণ ও তেজস্বীর শেয়ার করা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে। অনেকেরই ধারণা, সেগুলি নেহাত ছুটির ছবি নয়, বরং মধুচন্দ্রিমার ইঙ্গিত বহন করছে। ফলে ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে, করণের প্রাক্তন প্রেমিকা কৃতিকা কামরা-র সাম্প্রতিক বিয়ের খবরও এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। অতীতে করণ-কৃতিকার সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হলেও, তাঁরা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন। 

উল্লেখযোগ্য, রিয়্যালিটি শো বিগ বস ১৫-এর ঘর থেকেই করণ ও তেজস্বীর সম্পর্কের সূচনা। সেই সিজনে বিজয়ী হন তেজস্বী, আর করণ ছিলেন দ্বিতীয় রানার আপ। এরপর একাধিক রিয়্যালিটি শো-তে একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে, যা তাঁদের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। তেজস্বী ইতিমধ্যেই নাগিন সিক্স-এর মাধ্যমে দর্শকের মন জয় করেছেন, আর করণ সঞ্চালনায় নজর কেড়েছেন বিভিন্ন শো-তে। বর্তমানে দু’জনকেই একসঙ্গে দেখা যাচ্ছে নতুন রিয়্যালিটি শো-এ, যা তাঁদের জুটিকে আরও আলোচনায় রেখেছে। সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। তবে সত্যিই কি গোপনে বিয়ে সেরেছেন করণ ও তেজস্বী, নাকি এ সবই নিছক গুজব—তা জানতে এখনও অপেক্ষা করতেই হবে অনুরাগীদের।  


You might also like!