
নয়াদিল্লি, ১০ নভেম্বর : মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে নিয়মিত জামিন দেওয়া হবে কিনা সে বিষয়ে দিল্লির একটি আদালত শুক্রবার আদেশ ঘোষণা করবে।
বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক যিনি এরআগে ফার্নান্দেজের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন। ইডি-র পক্ষে উপস্থিত আইনজীবীদের যুক্তি শোনার পরে শুক্রবারের জন্য আদেশ সংরক্ষিত করেন বিচারপতি। আদালত ২৪ নভেম্বর অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক শুনবে। আদালত ২৬ সেপ্টেম্বর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল।
