Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

1 day ago

Dhurandhar Faces Restrictions: ২১টি কাটের পর মুক্তির ছাড়পত্র, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেল ‘এ’ সার্টিফিকেট

Ranveer Singh in ‘Dhurandhar The Revenge’
Ranveer Singh in ‘Dhurandhar The Revenge’

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড সুপারস্টার রণবীর সিং-এর আসন্ন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তির আগে বড়সড় সেন্সর প্রক্রিয়ার সম্মুখীন হলো। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে, যার ফলে ১৮ বছরের কম বয়সিদের জন্য প্রেক্ষাগৃহে এই ছবি দেখা নিষিদ্ধ।

বোর্ডের পক্ষ থেকে ছবিতে একাধিক সংশোধনের নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, মুক্তির অনুমতি পেতে মোট ২১টি কাট ও পরিবর্তন করতে হয়েছে নির্মাতাদের। প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে, যা ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যকে প্রভাবিত করেছে। বিশেষ করে সহিংস দৃশ্যগুলিতে বড়সড় কাটছাঁট করা হয়েছে। হাতুড়ি দিয়ে আঘাত, সিমেন্ট ব্লক ব্যবহার করে হামলা এবং চোখে নির্মম আঘাতের দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে। শিরশ্ছেদ ও লাথি মারার মতো দৃশ্যেও উল্লেখযোগ্য অংশ বাদ পড়েছে। পাশাপাশি ছবির শুরুতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সতর্কীকরণ বার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।


শুধু ভিজ্যুয়াল নয়, ছবির ভাষা নিয়েও আপত্তি ওঠে। একাধিক অশালীন শব্দ মিউট বা পরিবর্তন করা হয়েছে। এমনকি দুই চরিত্রের নামও বদলাতে হয়েছে। সাবটাইটেলে ঐতিহাসিক উল্লেখ এবং একটি শহরের নাম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সম্পর্কিত উল্লেখ ও সংবাদচিত্র ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি জমা দিতে হয়েছে। প্রাণী সংক্রান্ত দৃশ্যের জন্যও সংশ্লিষ্ট শংসাপত্র দিতে বলা হয়েছে। 

এত কাটছাঁটের পরও ছবির দৈর্ঘ্যে খুব একটা পরিবর্তন হয়নি। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিটের এই ছবি আগের পর্বের তুলনায় আরও কিছুটা দীর্ঘ। এখন দেখার বিষয়, এত বিতর্ক ও সংশোধনের পর ধুরন্ধর: দ্য রিভেঞ্জ বক্স অফিসে দর্শকদের কতটা টানতে পারে। 


You might also like!