Entertainment

3 years ago

chinese man : স্ত্রীকে লুকিয়ে প্রাক্তন স্ত্রীকে ফ্ল্যাট কিনে দিয়ে বিপাকে এক চিনা পুরুষ

Chinese man
Chinese man

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ভারতীয় সংস্কৃতিতে বলা হয় স্ত্রী অর্ধাঙ্গিনী। তাকে লুকিয়ে কিছু করতে নেই। কিন্তু চিনে সেই সংস্কৃতি আছে কিনা জানা নেই। কিন্তু স্ত্রীর কাছে লুকিয়ে বিস্তর বিপাকে পড়লো চিন দেশের এক মানুষ। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, লটারির প্রচুর টাকা জিতে প্রথমেই সমস্ত খবর গোপন রাখে স্ত্রীর কাছে। তিনি লটারিতে পায় ভারতীয় মুদ্রায় ১২.১৩ কোটি টাকা। কিন্তু স্ত্রী ঘুণাক্ষরেও কিছু জানতে পারে না। ওই যুবক ওই টাকা রাখে তার নামে করা একটি একাউন্টে। প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ রেখে দিয়েছিলেন তিনি। তারপর নিজের দিদির অ্যাকাউন্টে প্রায় আড়াই কোটি টাকা পাঠিয়ে রাখেন। তার ক’দিন পর আবার অ্যাকাউন্ট থেকে প্রায় ৯০ লক্ষ টাকা তোলেন। কেন? কারণ ওই অর্থ দিয়ে নিজের প্রাক্তন স্ত্রীকে একটি ফ্ল্যাট উপহার দেন তিনি।


  এর পরে আর কথাটা গোপন রাখা যায় নি। প্রকাশ্যে চলে এসেছে। গোটা বিষয়টি জানতে পারেন লিন(তার বর্তমান স্ত্রী)। আর তারপরই স্বামীকে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের দাবিতে আদালতের দ্বারস্থও হন লিন। এক্ষেত্রে স্বামী ও স্ত্রীর মধ্যে সমস্ত সম্পত্তি সমান ভাগ হওয়ার প্রসঙ্গটি উঠে আসে। আদালতে লিনের আরজি, ক্ষতিপূরণ হিসেবে দিদি ও প্রাক্তন স্ত্রীকে দেওয়া অর্থ থেকেও ভাগ দিতে হবে ঝাওকে। আর এতেই বিপাকে পড়েছেন ঝাও। চিনের আদালত এ বিষয়ে খুবই কঠোর। ওদের আইন ব্যবস্থা অনুযায়ী স্বামীকে খোয়াতে হয়েছে অনেক টাকা।


  স্বামীর এই অন্যায়ে জন্য আদালত ক্ষুব্ধ। তাদের বক্তব্য বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও প্রাক্তন স্ত্রীকে গোপনে ফ্ল্যাট কিনে দেওয়া অন্যায়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, স্বামী-স্ত্রীর যুগ্ম সম্পত্তিতে থেকেই স্ত্রীর অজান্তে অর্থ খরচ করেছেন ঝাও। ফলে লুকিয়ে রাখা টাকার ৬০ শতাংশ লিনকে দিতে হবে। আর এভাবেই খরচ আটকাতে গিয়ে শেষে অতিরিক্ত খরচ হয়ে গেল ঝাওয়ের। অনেকেই মজা করে বলছেন, এ থেকে শিক্ষা নিয়ে স্ত্রীর কাছে কিছু না লুকনোই বুদ্ধিমানের কাজ। ঝাও এবার হয়তো বুঝতে পারছে তার অপরাধ সীমাহীন। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু ঝাও সম্পর্কের সেই মর্যাদা দেয় নি।


You might also like!