Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Aaratrika Speaks: সোনম ওয়াংচুকের অনশন ঘিরে সরব আরাত্রিকা সিনহা, ‘নীরবতার’ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র বার্তা

singer Aaratrika Sinha
singer Aaratrika Sinha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকলেও নিজের অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তাঁর শারীরিক অবস্থাকে কেন্দ্র করে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই সোনমের সমর্থনে সরব হলেন ‘সারেগামাপা’-খ্যাত তরুণ গায়িকা আরাত্রিকা সিনহা।

শনিবার রাতে সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করেন আরাত্রিকা। সেখানে তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, ‘কয়েক দিন ধরে আমি ভাবছিলাম, নীরবতা শুধু ক্ষমতায় থাকা মানুষদেরই। এখন বুঝতে পারছি, এই নীরবতা তার চেয়েও অনেক বড়। লক্ষ লক্ষ ফলোয়ার্স, অর্থ, ব্লু টিক, মাইক্রোফোন আর ক্যামেরা থাকা কত মানুষ স্বেচ্ছায় আরামদায়ক নীরবতা বেছে নিয়েছেন। যারা নিরাপদ সময়ে কথা বলার একটি সুযোগও হাতছাড়া করেন না, তাঁরই আজ একজন মানুষ অনশন করে নিজের জীবন ঝুঁকির মুখে ফেললেও কিছু বলার নেই।’

পোস্টে আরাত্রিকা আরও উল্লেখ করেন, ‘স্বাস্থ্যের অবনতি হওয়ার পর সোনম ওয়াংচুককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁকে ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, স্বামীর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট দেখতে দেওয়া হয়নি এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদেরও দেখা করতে দেওয়া হয়নি। এদিকে অভিজিৎ দিপকের অভিযোগ, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার আগে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাঁর উপর হামলা চালায়।’  ‘মানুষ আসলে কিসের অপেক্ষা করছে? কারও শারীরিক অবস্থা যেন আর ফেরানো না যায়—তার? আরও একটি হৃদয়বিদারক শিরোনামের? নাকি ইতিহাস একদিন প্রশ্ন করবে— তখন সবাই কোথায় ছিল? সোনম গুরুত্বপূর্ণ।’  উল্লেখ্য, সোনম ওয়াংচুকের সমর্থনে ইতিমধ্যেই বলিউডের একাধিক পরিচিত মুখ প্রকাশ্যে মত জানিয়েছেন। শাবানা আজমি, সোনাক্ষী সিনহা, বিশাল দাদলানি এবং দিয়া মির্জার মতো তারকারাও তাঁর আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।

 প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি হওয়ার পরও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক। রবিবার তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর মাধ্যমে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়, যেখানে ২০ জুলাইয়ের কর্মসূচিকে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ বলে উল্লেখ করেন। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে তাঁর এই অনশন শুরু হয়। একই দাবিতে যন্তর মন্তরে নতুন করে অবস্থান ও অনশন শুরু করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে।


You might also like!