Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Sunny Deol: ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মুক্তির আগে শ্রী পাটনা সাহিবে সানি দেওল, পুত্র করণকে সঙ্গে নিয়ে প্রার্থনায় অভিনেতা

Sunny Deol with son Karan Deol at the Gurdwara Patna Sahib in Patna
Sunny Deol with son Karan Deol at the Gurdwara Patna Sahib in Patna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’। ছবি মুক্তির আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে বিহারের ঐতিহাসিক শ্রী পাটনা সাহিব গুরুদ্বারে পৌঁছলেন অভিনেতা সানি দেওল। তাঁর সঙ্গে ছিলেন ছেলে ও অভিনেতা করণ দেওল। গুরুদ্বারে প্রার্থনা করে নতুন ছবির সাফল্য কামনা করেন বাবা-ছেলে।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশাত্মবোধক ছবির মুক্তির আগে এই আধ্যাত্মিক সফর বিশেষ তাৎপর্য বহন করছে। গুরুদ্বারে প্রার্থনার পর সানি ও করণের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের মধ্যেও তা ব্যাপক সাড়া ফেলেছে। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও সফরের বেশ কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন সানি। পোস্টে অভিনেতা লিখেছেন, ‘শ্রী গুরু গোবিন্দ সিংজির পবিত্র জন্মস্থান তখত শ্রী হরমন্দিরজি পাটনা সাহিবে দর্শন করতে পেরে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি।’ তখত শ্রী পাটনা সাহিব শিখ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান কারণ এটি শিখদের দশম গুরু শ্রী গুরু গোবিন্দ সিংজির জন্মস্থান। ভাইরাল হওয়া ছবিতে গুরুদ্বারের ভিতরে গভীর ভক্তিভরে প্রার্থনায় মগ্ন সানি দেওলকে দেখা গিয়েছে।


উল্লেখ্য, এর আগেও ‘গদর ২’ মুক্তির আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন সানি। সেই ছবির বিপুল সাফল্যের পর তাঁর অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। বক্স অফিসে ছবিটি প্রায় ৬৯০ কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছিল। বর্তমানে রাজনীতির ব্যস্ততা কমিয়ে অভিনয়েই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবিটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে তৈরি এই ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে এবং করণ দেওল-সহ একাধিক শিল্পী। আগামী ১৪ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

You might also like!