Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

4 months ago

Nayana Comeback Story: তিন বছর পর নতুন লড়াই, রামগোপাল বর্মার ছবিতে প্রত্যাবর্তনের প্রস্তুতিতে নয়না গঙ্গোপাধ্যায়

Actress Nayna Ganguly
Actress Nayna Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে আবারও অভিনয়ের জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। প্রায় তিন বছরের বিরতির পর ফের বড়পর্দায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানিয়েছেন, পরিচালক রামগোপাল বর্মা-র নতুন ছবিতে কাজ শুরু করতে চলেছেন তিনি। বর্তমানে সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন নয়না।

অভিনেত্রীর কথায়,  “মাঝে তিন বছর আমাকে কাজ করতে দেওয়া হয়নি। অনেক ঝড়ঝাপটা গিয়েছে। প্রচুর ভাল সুযোগ এসেছিল। কিন্তু সব হাতছাড়া হয়ে যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে অল্পদিন আড়ালে থাকলেই তো আর সে ভাবে সুযোগ আসে না। সেখানে তিন বছর হয়ে গিয়েছে। তবে রামগোপাল স্যরের সঙ্গে আগেও আমি কাজ করেছি। শীঘ্রই ওঁর সঙ্গে নতুন কাজ শুরু করব।” তবে নতুন করে শুরু করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী অভিনেত্রী।  এই দীর্ঘ বিরতির সময়ে শারীরিক পরিবর্তনের মধ্যেও যেতে হয়েছে তাঁকে। অভিনেত্রী জানান, একসময় প্রায় ১৬ কেজি ওজন বেড়ে গিয়েছিল। পরে কঠোর শরীরচর্চা, ডায়েট এবং নিয়ম মেনে চলার মাধ্যমে আবার নিজেকে আগের ছন্দে ফিরিয়ে এনেছেন। এখন তিনি সম্পূর্ণ ভাবে কাজে মন দিতে চান।


নয়না আরও জানান, অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে ভবিষ্যতের দিকেই তাকাতে চান তিনি। শুধু হিন্দি নয়, আবার দক্ষিণী ছবিতেও কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। একসময় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করতেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নতুনভাবে দর্শকের সামনে হাজির হতে চান তিনি। বর্তমানে মুম্বইয়ে থাকলেও খুব শীঘ্রই কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন নয়না। তাঁর প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। 


You might also like!