Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Atal Bihari Vajpayee death anniversary: পুণ্যতিথিতে বাজপেয়ীকে স্মরণ, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

PM Modi pays floral tribute to Atal Bihari Vajpayee at 'Sadaiv Atal'
PM Modi pays floral tribute to Atal Bihari Vajpayee at 'Sadaiv Atal'

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : প্রয়াণ বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো সমগ্র দেশ। রবিবার সকালে বাজপেয়ীর সমাধিস্থল 'সদাইভ অটল'-এ প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন প্রমুখ।

এছাড়াও 'সদাইভ অটল'-এ প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পরে সদাইভ অটল-এ প্রার্থনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য প্রবীণ নেতারা।

প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে এক্স মাধ্যমে লেখেন, "অটল জির প্রয়াণ বার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। অসাধারণ দূরদৃষ্টিসম্পন্ন এক অনন্য রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর বাণী ও কর্মপ্রয়াস প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং তাঁর নেতৃত্ব দেশকে শক্তিশালী করে তুলেছে। সুশাসন ও জনকল্যাণের ওপর তাঁর বিশেষ গুরুত্ব সর্বদা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।"

You might also like!