Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Empty trunk protest: বেঙ্গালুরুতে মেট্রো স্টেশনের সামনে ফের বিক্ষোভের চেষ্টা, আটক তেজস্বী সূর্য

BJP MP Tejasvi Surya
BJP MP Tejasvi Surya

 

বেঙ্গালুরু, ৯ ফেব্রুয়ারি : বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে আটক করলো বেঙ্গালুরু পুলিশ। তেজস্বী সূর্যকে সোমবার বেঙ্গালুরুর জয়নগর মেট্রো স্টেশনের কাছে পুলিশ আটক করেছে, পরে অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি আবারও মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ করার চেষ্টা করেছিলেন। সেই সময় তাঁকে আটক করে পুলিশ। পুলিশকে আগাম না জানিয়ে মেট্রো স্টেশনে বিক্ষোভ করার জন্য গতকালই তাকে নোটিশ দেওয়া হয়েছিল।

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে বেঙ্গালুরুতে সোমবার বিক্ষোভ চলাকালীন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে পুলিশ আটক করে। সূর্য কর্ণাটক সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, “এটা লজ্জাজনক যে উন্নত রাস্তা, পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা প্রদানের পরিবর্তে রাজ্য সরকার জোরজবরদস্তি করছে। আমরা সাশ্রয়ী গণপরিবহন চাইছি।”

You might also like!