Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Satyendar Jain Arrest: জল বোর্ডের টেন্ডার মামলায় সত্যেন্দ্র জৈন গ্রেপ্তার! ‘মিথ্যে অভিযোগ’, বিজেপিকে তোপ কেজরির

Kejriwal attacks BJP after Satyendar Jain's arrest
Kejriwal attacks BJP after Satyendar Jain's arrest

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তদন্তে এই মামলায় শুধু তাঁকেই নয়, মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সত্যেন্দ্র জৈনের পাশে দাঁড়িয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় সত্যেন্দ্র জৈনকে ফাঁসানো হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন কেজরিওয়াল। 

দেশের মূলস্রোতের রাজনীতি থেকে থেকে দুর্নীতিকে উৎখাত করার ডাক দিয়েই শুরু হয়েছিল আম আদমি পার্টি ওরফে আপের পথ চলা। দলের নির্বাচনী প্রতীক হিসাবে ঝাড়ুকে বেছে নিয়ে কেজরিওয়ালরা যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে বিদায় করবেন, এই প্রতিশ্রুতি দিয়েই জনগণের মন জয় করে নিয়েছিল নবীন এই দলটি। কিন্তু সেই দলেরই একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। জেল খেটেছেন আপ নেতারা। এর আগে মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মন্ত্রীপদে থাকাকালীন ২ হাজার কোটির দুর্নীতির অভিযোগে উঠেছিল। এবার জল বোর্ডের টেন্ডার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী। 

এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে কেজরি লিখেছেন, ‘বিজেপির নির্দেশে সত্যেন্দ্র জৈন জি-কে আবারও গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগেই তাঁকে জেলে আটকে রেখে যে চরম ভোগান্তির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তা সবারই মনে আছে। আগের মামলাটিও ছিল সাজানো, এই মামলাটিও যে মিথ্যা তা অচিরেই প্রমাণিত হবে। বিজেপির এই স্বৈরাচার আর কতদিন চলবে? যাকে খুশি তাকেই ওরা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলে পুরে দেয়। সবার সামনে ওদের মিথ্যাচার আবারও উন্মোচিত হবে ঠিকই, কিন্তু জেলে কাটানো সময় এবং যে মানসিক যন্ত্রণা ওঁকে সহ্য করতে হবে, তার ক্ষতিপূরণ কে দেবে? বিজেপির পাপের ঘড়া পূর্ণ হয়ে উপচে পড়েছে। যতই স্বৈরাচারী আচরণ করুক না কেন, মোদি সরকারের পতন এখন নিশ্চিত। সমগ্র আম আদমি পার্টি এবং দেশের জনগণ সত্যেন্দ্র জৈনের পাশে রয়েছে, দৃঢ়ভাবে।’ 

You might also like!