Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

7 months ago

Shivraj Chouhan:দেশবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী : শিবরাজ চৌহান

Shivraj Chouhan
Shivraj Chouhan

 

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর অভিযোগ, দেশবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। এক ভিডিও বার্তায় শিবরাজ বলেছেন, "রাহুল গান্ধী ক্রমাগত মিথ্যা বলছেন। মিথ্যা কথা বলে কৃষকদের বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টাও করছেন। তিনি দেশবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, ভারত ও আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।"

শিবরাজ সিং চৌহান আরও বলেন, "তাঁরা আর কতদিন কৃষকদের বিভ্রান্ত করতে থাকবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কৃষক ও দেশের সেবা করার জন্য নিবেদিতপ্রাণ। তিনি কৃষকদের কল্যাণের জন্য অসংখ্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে তাঁদের জীবন বদলে দিয়েছেন এবং কৃষকদের জন্য, তাঁদের স্বার্থ রক্ষায় এবং একটি আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার জন্য কাজ করে যাবেন।"

You might also like!