Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Amit Shah:ভারত ছাড়ো আন্দোলন ঐক্যবদ্ধ করেছিল দেশবাসীকে : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হওয়া ‘ভারত ছাড়ো আন্দোলন’ আমাদের স্বাধীনতা সংগ্রামের এমন এক ঐতিহাসিক অধ্যায়, যা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির লক্ষ্যে তাদের মধ্যে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে'-র সংকল্প ও অদম্য সাহস সঞ্চার করেছিল। দেশকে মুক্ত করার এই মহান সংগ্রামে যাঁরা নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছিলেন, সেই সকল অমর স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।"

অমিত শাহ আরও উল্লেখ করেন, "‘আগস্ট বিপ্লব’-এর এই দিনটি আমাদের দেশীয় রীতিনীতি ও ঐতিহ্যকে আপন করে নিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তুলতে এবং ‘বিকশিত ভারত’-এর সংকল্প বাস্তবায়নে অনুপ্রাণিত করে।"

You might also like!