Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

7 months ago

Bangladesh Election Results 2026: তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Bangladesh Nationalist Party (BNP) Acting Chairman Tarique Rahman
Bangladesh Nationalist Party (BNP) Acting Chairman Tarique Rahman

 

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : বিএনপি প্রধান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি জানান, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষের আপনার নেতৃত্বের উপর ভরসা রয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি যে তারেকের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছেন, তা-ও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলায় লিখেছেন, "আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।"

You might also like!