Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Liquor policy case: ন্যায়বিচারের কোনও আশা নেই, বিচারপতি শর্মাকে এবার চিঠি সিসোদিয়ার

Former Delhi Deputy Chief Minister Manish Sisodia
Former Delhi Deputy Chief Minister Manish Sisodia

 

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : অরবিন্দ কেজরিওয়ালের পর এবার বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে চিঠি লিখলেন মনীশ সিসোদিয়া। তিনিও চিঠিতে লিখেছেন, ন্যায়বিচারের কোনও আশা নেই তাঁর। বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে লেখা চিঠিতে এএপি নেতা মনীশ সিসোদিয়া লিখেছেন, "আমার ন্যায়বিচার পাওয়ার কোনও আশা নেই।"

তিনি আরও জানান, তাঁর পক্ষ থেকে কোনও আইনজীবী বিচারপতি শর্মার এজলাসে হাজির হবেন না। কেজরিওয়ালের পর এবার বিচারপতি শর্মাকে বয়কট করলেন সিসোদিয়া। উল্লেখ্য, আবগারি নীতি মামলা থেকে সরে দাঁড়াননি দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। এই মামলা থেকে বিচারপতি শর্মাকে সরে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি শর্মা। এরই প্রেক্ষিতে সিসোদিয়া জানিয়েছেন, "সত্যাগ্রহ ছাড়া আর কোনও উপায় নেই।"

You might also like!