Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

NDA’s ‘Mangal Milan’ Meet: এনডিএ-র মঙ্গল মিলন বৈঠক অনুষ্ঠিত, তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী

NDA’s ‘Mangal Milan’ meet begins with patriotic fervour
NDA’s ‘Mangal Milan’ meet begins with patriotic fervour

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হল এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠক। এদিনের বৈঠকেও হাজির ছিলেন এনসিপিআই সাংসদেরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিজেপি সভাপতি নিতিন নবীন-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকে জাতীয় পতাকা হাতে নিয়ে ওড়ান প্রধানমন্ত্রী-সহ উপস্থিত সকলেই।

এ দিন বিরোধীদের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে সংসদের মকর দ্বারের দিকে মিছিল করেছেন এনডিএ সাংসদরা। এনডিএ-র দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্র বিক্ষোভ ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, অথচ বিরোধীরা তা থেকে পালিয়ে বেড়াচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে এদিন পাল্টা প্রতিবাদ করেছে এনডিএ। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, "সংসদের এই অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বরাবরই বলে আসছে, তারা আলোচনার জন্য প্রস্তুত। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার একটি কঠোর নতুন আইন প্রণয়ন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে বক্তব্য রাখতে প্রস্তুত, কিন্তু বিরোধীদের একমাত্র লক্ষ্য হলো হট্টগোল সৃষ্টি করা।"

You might also like!