Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Odisha :সমুদ্রে বড় বিপর্যয়, ওড়িশা উপকূলে ডুবল পানামার জাহাজ, নিখোঁজ ২৪ নাবিক

Panama-flagged ship sinks off Odisha coast; 24 crew members missing.
Panama-flagged ship sinks off Odisha coast; 24 crew members missing.

 

ওড়িশা: বঙ্গোপসাগরে বড়সড় দুর্ঘটনা। ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেল পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান-উইনার’। জাহাজটিতে নাবিক ও ক্রু মিলিয়ে মোট ২৪ জন সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর থেকেই তাঁদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী। সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছিল। শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেডের কাছ থেকে খবর আসে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরই উদ্ধারকার্যের অনুরোধ করা হয়। খবর পেয়েই উদ্ধার কাজে নামে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’। এছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের জাহাককে সহায়তার জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, জাহাজটিতে যে ২৪ জন ক্রু ছিলেন তাঁদের মধ্যে ২০ জন চিনের নাগরিক। এছাড়া ৩ জন মায়ানমার ও একজন বাংলাদেশের নাগরিক। এক সিনিয়র আইপিএস আধিকারিক পিটিআইকে বলেন, “কতজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।” আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলিকেও বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকাজে সাহায্য করতে বলা হয়েছে। শেষ পাওয়া খবরে, তল্লাশি অভিযান এখনও চলছে।

You might also like!