Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Delhi weather: একটানা বৃষ্টি দিল্লিতে, বিপর্যস্ত জনজীবন

Heavy rain lashes Delhi
Heavy rain lashes Delhi

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত দেশের জাতীয় রাজধানী। লাগাতার বর্ষণের জেরে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এদিন। ব্যস্ত সময়ে বেশ কিছু রাস্তাঘাটে জল জমায় তৈরি হয় যানজট। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির বিচ্ছিন্ন কিছু এলাকায় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণপুরী, ওখলা, সঙ্গম বিহার, মেহরৌলি-বদরপুর রোডের বিভিন্ন এলাকায় জল জমেছে। আইটিও, ওয়াজিরাবাদ রোড, মেহরৌলি-বদরপুর রোড, রোহতক রোড, শঙ্কর রোড, পটেল রোড, দিল্লি-জয়পুর হাইওয়ে, কীর্তি নগর, পীরাগড়হি, শাহিনবাগ, দিলশাদ গার্ডেন ও জিটিবি এনক্লেভ এলাকায় দীর্ঘ পথ জুড়ে যানজট তৈরি হয়।

দিল্লির একটি স্কুলের অধ্যক্ষ মুং লাল বলেন, এখানে যখনই বৃষ্টি হয়, প্রতিবারই এই এলাকা জলমগ্ন হয়ে যায়| নিকাশিগুলো পরিষ্কার করা হয় না। ছাত্রছাত্রীদের এখানে যাতায়াত করতে অসুবিধা হয়| ভারী বৃষ্টির সময় আমাদের মাঠ ও স্কুল প্লাবিত হয়ে যায়।

You might also like!