Country

4 months ago

Weather Update: দক্ষিণ ও মধ্য ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র

IMD predicts heavy rains
IMD predicts heavy rains

 

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : দক্ষিণ ও মধ্য ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টা অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, আগামী ৪-৫ দিন দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে বিজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপেও আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

You might also like!