Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Himachal Pradesh : হিমাচলের উনায় দু'টি কুঁড়েঘরে আগুন, দু'টি শিশু-সহ মৃত্যু ৪ জনের

Fire breaks out in two huts in Himachal, four killed
Fire breaks out in two huts in Himachal, four killed

 

উনা, ৯ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশের উনা জেলায় দু'টি কুঁড়েঘরে আগুন লেগে মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে দু'টি শিশু রয়েছে। মৃতদের বাড়ি বিহারে দারভাঙা জেলায়। বুধবার রাতে উনা জেলার আম্ব মহকুমায় দু'টি কুঁড়েঘরে আগুন লাগে। সেই সময় সবাই ঘুমিয়ে ছিলেন, ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

বৃহস্পতিবার সকালে স্টেশন হাউস অফিসার আশিস পাঠানিয়া জানিয়েছেন, বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা ভদেশ্বর দাস এবং রমেশ দাসের খড়ের ঝুপড়িতে বুধবার রাতে আগুন লাগে। মৃতদের মধ্যে রয়েছে রমেশ দাসের তিন সন্তান, নীতু (১৪), গোলু কুমার (৭), শিবম কুমার (৬), ও তাঁদের আত্মীয় কালিদাসের ছেলে সোনু কুমার (১৭)। রাতে আগুন লাগার খবর পাওয়ার পর দমকল পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পরে কুঁড়েঘরের ভিতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…