Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Badrinath National Highway : জোশীমঠ বিপর্যয়ের মাঝে বদ্রীনাথ জাতীয় সড়কে ফাটল, বাড়ছে উদ্বেগ

Badrinath National Highway
Badrinath National Highway

 

দেহরাদুন, ২৩ জানুয়ারি : জোশীমঠ বিপর্যয়ের মাঝে নতুন করে ফাটল দেখা দিল বদ্রীনাথ জাতীয় সড়কে। জানা গিয়েছে, জাতীয় সড়কের একাধিক অংশে এক থেকে দুই মিটার চওড়া ফাটল দেখা গিয়েছে। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, এই মুহূর্তে উদ্বেগের কোনও কারণ নেই। আগামী মে মাসে বদ্রীনাথ যাত্রা শুরু হওয়ার আগেই ফাটল মেরামত করে দেওয়া হবে। এ বিষয়ে চামোলির জেলাশাসক জানান, এই ফাটলগুলি ভারী মালপত্র বহনের কারণে হয়েছে। এই নিয়ে উদ্বেগের কারণ নেই।

বদ্রীনাথ, হেমকুণ্ড যাত্রার ‘গেটওয়ে’ বলা হয় জোশীমঠকে। এদিকে সেই যোশিমঠেই ৮০০-এরও বেশি বাড়িতে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। কোনও বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এমনকি রাস্তাতেও ক্রমশ চওড়া হয়েছে ফাটল। বহু মানুষকে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যোশিমঠে ভূমি অবনমন নিয়ে আতঙ্ক ছড়িয়েছে নিকটবর্তী অন্য এলাকাতেও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…