Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

LPG gas prices go up: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, এবার বৃদ্ধি ৪৯ টাকারও বেশি

LPG cylinder prices increased from Feb 1
LPG cylinder prices increased from Feb 1

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, এবার বাড়ল ৪৯ টাকারও বেশি। যদিও গৃহস্থের জন্য গ্যাসের দাম একই থাকছে। রবিবার, ১ ফেব্রুয়ারি থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ৪৯ টাকা ৫০ পয়সা। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ৪৯ টাকারও বেশি বাড়িয়েছে। নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য রবিবার থেকে বেড়ে হল ১৭৪০.৫০ টাকা। কলকাতায় আগে সিলিন্ডার প্রতি দাম ছিল ১ হাজার ৮৪৪ টাকা ৫০ পয়সা। নতুন দাম হচ্ছে ১ হাজার ৮৯৩ টাকা ৫০ পয়সা। দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। তবে, গৃহস্থের ব্যবহারের জন্য সিলিন্ডার হয় ১৪.২ কেজির। সেই দাম সিলিন্ডার প্রতি ৮৭৯ টাকাই থাকছে।

You might also like!